জামালগঞ্জে মিথ্যা অপবাদে শিবনার সংবাদ সম্মেলন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনার সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার ১২ ঘটিকার সময় জামালগঞ্জ তেলিয়া পাড়ায় সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। সংবাদ সম্মেলনে মারজানা ইসলাম শিবনা লিখিত বক্তব্য পাঠ করেন।শিবনা বলেন, ২১ মে ষষ্ট উপজেলা নির্বাচনে আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে কলস প্রতিকে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হই। আমার জন প্রিয়তায় ঈষানিত হয়ে বিরোধী পক্ষ স্বরষন্ত্র মূলক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন মানহানি ঘটানোর জন্য গত রাত্রে মান্নান ঘাট নামক স্থানে রহস্য জনক ভাবে মারামানির ঘটনা ঘটায়। এব্যাপারে কিছু ব্যক্তি আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় জামালগঞ্জ উপজেলা বাসী, আপনাদের দয়া মায়া ও ভালবাসায় মহা মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে ন্যায় সঙ্গত সকল কাজে আপনাদের পাশে থাকব। আমি আপনাদের সহযেগিতা চাই।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি