৫ মে ২০২৬

হজের ভিসা দেওয়া শুরু হচ্ছে আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম
হজের ভিসা দেওয়া শুরু হচ্ছে আজ

বাংলাপ্রেস ডেস্ক: আজ রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা দেওয়া শুরু হচ্ছে হজযাত্রীদের। পবিত্র হজের মৌসুম সামনে রেখে এ ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। প্রয়োজনীয় আইনি ও স্বাস্থ্যগত শর্ত পর্যায়ক্রমে জানানো হবে।

একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে এ খবর। আগাম ভিসা কার্যক্রম শুরুর ফলে বিশ্বজুড়ে হজযাত্রীদের মধ্যে ইতিবাচক সাড়া মিলবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের হজের জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু হয় গেল ৮ জুন। সে-সময় থেকেই বিভিন্ন দেশের হজ অফিসগুলোকে পরিকল্পনার প্রাথমিক নথি ও দিকনির্দেশনা পাঠানো হয়।

এর ধারাবাহিকতায় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক মাসার’-এর মাধ্যমে পবিত্র মক্কা ও মদিনার তাঁবুসহ অন্যান্য আবাসন-সংক্রান্ত বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়েছে।

আধুনিক ডিজিটাল ব্যবস্থার ফলে অফিসগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পনা ও সমন্বয়ের কাজ এগিয়ে নিতে পারছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি