৪ মে ২০২৬

হামজা-শমিতদের পর বাংলাদেশের জার্সি পরতে চলেছেন আরও ২ প্রবাসী ফুটবলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ এএম
হামজা-শমিতদের পর বাংলাদেশের জার্সি পরতে চলেছেন আরও ২ প্রবাসী ফুটবলার

বাংলাপ্রেস ডেস্ক:   ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে জনজোয়ারই টেনে এনেছেন। তার দেখানো পথে কানাডিয়ান লিগে খেলা শমিত সোম এসেছেন। দলের জার্সি গায়ে অভিষেক হয়েছে জায়ান আহমেদেরও। এবার সেই পথ ধরে লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহ দেখিয়েছেন আরও ২ প্রবাসী ফুটবলার।

প্রথমজন ব্রিটিশ বংশোদ্ভূত ও যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা তারকা ফরোয়ার্ড ট্রেভর ইসলাম। স্ট্যানফোর্ড মেন’স সকার ক্লাবের এই খেলোয়াড়ের পাসপোর্ট তৈরির কাজ শুরু হলেও তার এজেন্ট আবিদ আনোয়ার জানিয়েছেন, এ বছর নয়, আগামী বছর তাকে বাংলাদেশ জাতীয় দলে দেখা যেতে পারে। 

আবিদ আনোয়ার বলেন, ‘ট্রেভর ইসলাম বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছে। ওর বাংলাদেশি পাসপোর্ট নেই। আগে ওর বাবা-দাদার পাসপোর্ট করতে হবে। তারপর সে নিজের পাসপোর্টের কাজ শুরু করতে পারবে।’ 

অন্যদিকে আরেক প্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকে নিয়েও আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে। আবিদ আনোয়ার জানান, ‘কিছু জটিলতা থাকলেও কিউবার মতো এই প্রক্রিয়ায়ও সফল হওয়ার বিষয়ে তারা আশাবাদী।’


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি