গুয়ানতানামো বে থেকে সব অভিবাসীদের সরিয়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইমা এলিস: অবশেষে গুয়ানতানামো বে থেকে সব অভিবাসীদের সরিয়ে ফেলেছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ঘাঁটিটির বন্দিশালার সম্প্রসারণ করে ৩০,০০০ লোক ধারণের পরিকল্পনার কয়েক সপ্তাহ পরেই এই পদক্ষেপ নেওয়া হলো।
মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তরের ( ডিএইচএস) মুখপাত্র ট্রিশিয়া ম্যাকলাফলিন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জানান, ১৭৭ জন অভিবাসীকে ভেনিজুয়েলার হেফাজতে স্থানান্তর করা হয়েছে এবং একজনকে যুক্তরাষ্ট্রের একটি বন্দিশালায় ফেরত পাঠানো হয়েছে।
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ-)সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার করা মামলার প্রতিক্রিয়ায় কর্মকর্তারা জানান, গুয়ানতানামো বে-তে ১৭৮ জন অভিবাসী ছিলেন, যাদের সবাই ভেনিজুয়েলার নাগরিক।
ভেনিজুয়েলান অভিবাসীদের হন্ডুরাসের একটি বিমানঘাঁটির মাধ্যমে তাদের দেশের হেফাজতে হস্তান্তর করা হয়, যেখানে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। এপি নিউজ জানিয়েছে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কার্যালয় একটি বিবৃতিতে জানিয়েছে যে, তারা 'অন্যায়ভাবে গুয়ানতানামো বে-তে নেওয়া' একদল অভিবাসীর প্রত্যাবাসনের অনুরোধ করেছিল।
ডিএইচএস-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা এনবিসি নিউজ-কে জানিয়েছেন যে প্রশাসন গুয়ানতানামো বে-কে 'স্টেজিং এরিয়া' হিসেবে ব্যবহার চালিয়ে যেতে চায়, যদিও ডিএইচএস বিকল্প স্থানের সন্ধান করছে, যার মধ্যে টেক্সাসের ফোর্ট ব্লিস অন্তর্ভুক্ত।
সরকারের মামলার প্রতিক্রিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী, গুয়ানতানামোর ক্যাম্প আইভি-এ ১২৭ জনকে রাখা হয়েছিল, যা আগে সন্ত্রাসী সন্দেহভাজনদের আটক কেন্দ্রে ব্যবহৃত হতো। আরও ৫১ জনকে ঘাঁটির অভিবাসন পরিচালনা কেন্দ্রে রাখা হয়েছিল।
প্রশাসন আগেই বলেছিল যে গুয়ানতানামো বে 'সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের' জন্য ব্যবহার করা হবে, যার মধ্যে ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের সদস্যরাও অন্তর্ভুক্ত। তবে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে কংগ্রেসের স্টাফ সদস্যরা বলেছেন, যেকোনো ভেনিজুয়েলান নাগরিক যার বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কার আদেশ রয়েছে, তাকেও সেখানে পাঠানো হতে পারে। তবে সেখানে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলেছেন তাদের প্রিয়জনদের কোনো অপরাধমূলক রেকর্ড বা গ্যাং সংযোগ নেই।
এনবিসি নিউজ-এর সঙ্গে আলাপচারিতায়, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন অভিযোগ করেন গুয়ানতানামোতে আটক অভিবাসীদের পরিবার বা আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি। এ প্রসঙ্গে ডিএইচএস-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'যদি আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন হত্যাকারী ও হিংস্র গ্যাং সদস্যদের অধিকারের জন্য আমেরিকান নাগরিকদের চেয়ে বেশি উদ্বিগ্ন হয়, তবে তাদের নিজেদের নাম পরিবর্তন করা উচিত।'
এই সপ্তাহের শুরুতে কর্মকর্তারা বলেন, আটক অভিবাসীদের 'সীমিত অধিকার' রয়েছে, তবে গুয়ানতানামোতে আটক থাকা তিনজনকে তাদের আইনজীবীর সঙ্গে যোগাযোগের অনুমতি দেওয়া হয়েছে এবং অন্যদের জন্য "প্রাথমিক অ্যাক্সেস প্রক্রিয়া" তৈরি করা হয়েছে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন-এর আইনজীবী লি গেলারেন্ট বলেন, 'সরকার এখন বলছে যে আমরা আটক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারবো, কিন্তু শুধুমাত্র তাদের স্থানান্তরের পর—এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।'
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি