১০ নভেম্বর ২০২৬

হাসিবের ওপর হামলাকারী সনাক্ত ছাত্রলীগ নেতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পিএম
হাসিবের ওপর হামলাকারী সনাক্ত ছাত্রলীগ নেতা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: চব্বিশে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রাধানগর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশক্তির নেতারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন।

হামলায় আহত হাসিব প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে শ্রীমঙ্গল ছেড়েছেন তিনি। ছাত্রশক্তি ও এনসিপির নেতারা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, হামলায় অভিযুক্ত হাবিবুর রহমান শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। হামলার একটি ভিডিও প্রথমে নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করলেও পরে সেটি মুছে দেন তিনি। পরবর্তী সময়ে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত সুশান্ত তাঁর ফেসবুক প্রোফাইলে ভিডিওটি আপলোড করেন। এরপর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।

Media Image
ছাত্রলীগ নেতা হাবিব  সংগৃহীত

ভিডিওটি প্রকাশের পর হাবিবুর রহমানকে ট্যাগ করে ছাত্রলীগের কর্মীদের বাহবা দিতেও দেখা যায়। তবে এ বিষয়ে বক্তব্য জানতে হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

রিসোর্ট সূত্রের বরাতে জানা গেছে, হাসিব আল ইসলাম স্ত্রীকে নিয়ে গত ৮ নভেম্বর শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ওঠেন। মঙ্গলবার তারা রিসোর্ট থেকে চেক আউট করে বের হন।

হামলার একটি ভিডিওতে দেখা যায়, হাসিব আল ইসলাম স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে ঘুরতে এসেছেন। দুপুরে রিসোর্ট থেকে বের হয়ে তারা রাধানগর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। এ সময় ধারালো অস্ত্র হাতে এক যুবক তাদের অটোরিকশার সামনে এগিয়ে আসেন। অটোরিকশার গতিরোধ করে ওই যুবক কাছে এলে হাসিব তার সঙ্গে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দেন।

এ সময় ওই যুবক এক হাতে মোবাইল ধরে হাসিবকে উদ্দেশ্যে করে বলেন,'এই হচ্ছে জুলাই জঙ্গি হাসিবুল। আর ইনি মেয়ে নিয়ে দেশ বিক্রি করে এখানে আমোদ-ফুর্তি করতেছে।'এ কথা বলেই তিনি ধারালো অস্ত্র দিয়ে হাসিবকে আঘাত করেন। প্রাণ বাঁচাতে হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এ বিষয়ে ছাত্রশক্তির জেলা সাধারণ সম্পাদক রাজ মোস্তাকিন বলেন, ‘আমরা এখন শ্রীমঙ্গল থানায় আছি। হামলা করেছে হাবিবুর রহমান। হামলাকারী হাবিবসহ যারা যারা এর ইন্ধনে ছিল, তাদের বিরুদ্ধে মামলা রেডি করছি।’

জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান বলেন,‘সঙ্গে থাকা নারী হাসিবের স্ত্রী। হাসিব তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। পরে আমরা তাকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনে তুলে দিয়েছি। হাসিবের সঙ্গে থাকা স্ত্রী ইতিমধ্যে কুমিল্লায় নিজ বাড়িতে পৌঁছেছেন।’

তিনি আরও জানান, হাসিব পাঁচ-ছয় মাস আগে বিয়ে করেছেন। হামলাকারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি