৮ মে ২০২৬

গৌরীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গৌরীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২১ মে) সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহন। এতে আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ৮৬২ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান ( দোয়াত কলম) পেয়েছেন ৪৮ হাজার ৫৯ ভোট। অপর প্রার্থী এইচ এম খায়রুল বাসার (ঘোড়া) পেয়েছেন ১০ হাজার ৮২ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ সোহেল রানা (পালকি)। তাঁর প্রাপ্ত ভোট ৪২ হাজার ৫০৬। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নিলুফা ইয়াছমিন (হাঁস)। তাঁর প্রাপ্ত ভোট ৪১ হাজার ৩৮০।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাংবাদিক জহিরুল হুদা লিটন (চশমা) ২৯ হাজার ২৩ ভোট, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন (টিউবওয়েল) ১৯ হাজার ২৩ ভোট ও হারুন অর রশিদ পবিত্র (মাইক) ১৮ হাজার ৩২০ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বর্তমান ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি (প্রজাপতি) ২১ হাজার ৯৩৩ ভোট, পরশমনি (ফুটবল) ১৭ হাজার ৬৭১ ভোট দিলুয়ারা আক্তার দিলু (পদ্মফুল) ১২ হাজার ৩২৪ ভোট, তাসলিমা ইয়াসমিন কলি (কলস) ১০ হাজার ৯০১ ভোট ও মোছাঃ ফেরদৌসি নাসরিন (বৈদ্যুতিক পাখা) ৫ হাজার ৫৯৭ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সরকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাকিল আহমেদ রাত ১১ টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে- এ উপজেলা ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ৯৫টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৯ হাজার ৯৪৮ জন। নির্বাচনে প্রদত্ত ভোটের শতকরা হার প্রায় ৪১%।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি