৪ মে ২০২৬

ফুটবলে ফিরছেন বহু ‘সমালোচিত’ ব্রাজিলিয়ান তারকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ এএম
ফুটবলে ফিরছেন বহু ‘সমালোচিত’ ব্রাজিলিয়ান তারকা

বাংলাপ্রেস ডেস্ক:  এক সময় বিশ্ব ফুটবলে সর্বাধিক ট্রফি জয়ের রেকর্ড ছিল ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসের দখলে। ক্যারিয়ারে ৪৩টি শিরোপা জেতা এই তারকার জীবন ও পেশাগত পথ ২০২৩ সালে বড় ধাক্কা খায়। এক নারীকে যৌন হেনস্থার অভিযোগে তিনি মুহূর্তের মধ্যেই সফল ফুটবলার থেকে কারাবন্দি আসামিতে পরিণত হন। প্রায় এক বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে সম্প্রতি ওই মামলায় খালাস পেয়েছেন আলভেস।

ফুটবলের প্রতি ভালোবাসা এখনও অটুট থাকায় আবারও মাঠে ফেরার পরিকল্পনা করছেন ৪২ বছর বয়সী এই তারকা। তবে কোনো ক্লাব তাকে দলে নিতে আগ্রহ না দেখানোয় ভিন্ন পথ বেছে নিয়েছেন তিনি—নিজেই একটি ফুটবল ক্লাব কেনার সিদ্ধান্ত নিয়েছেন।

২০২২ সালের ডিসেম্বরে একটি পার্টিতে ওই ঘটনার অভিযোগ ওঠার পর জামিনে মুক্ত হলেও আলভেসকে দলে নিতে রাজি হয়নি কোনো দল। ফলে খেলায় ফেরার সুযোগ তৈরি করতে তিনি পর্তুগালের একটি ক্লাবের মালিকানা নেওয়ার পথে এগোচ্ছেন।

পর্তুগিজ গণমাধ্যমের খবর অনুযায়ী, পর্তুগালের তৃতীয় বিভাগে খেলা সাও হোয়াও দে ভের ক্লাবের ৫০ শতাংশ মালিকানা নেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ করেছেন আলভেস। ক্লাব কেনার পাশাপাশি তিনি সেখানে ছয় মাসের জন্য খেলোয়াড় হিসেবেও চুক্তিবদ্ধ হবেন। এরপর অবসর নিয়ে বাকি ৫০ শতাংশ মালিকানা কিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। বর্তমানে ওই দলে তিনজন ব্রাজিলিয়ান ফুটবলার আছেন, যাদের মধ্যে একজন সাবেক পালমেইরাস উইঙ্গার ওয়াশিংটন।

উল্লেখ্য, আলভেস সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে মেক্সিকোর লিগা এমএক্সে পুমাসের হয়ে মাঠের খেলায় নামেন। যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতারের পরই তার সঙ্গে চুক্তি বাতিল করে ক্লাবটি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি