৭ মে ২০২৬

ফ্রান্সে করোনাভাইরাসের নতুন ধরন ‘আইএইচইউ’ শনাক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফ্রান্সে করোনাভাইরাসের নতুন ধরন ‘আইএইচইউ’ শনাক্ত
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্ব যখন করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করছে, তখন ফ্রান্সে করোনাভাইরাসের নতুন ধরন বি.১.৬৪০.২ শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। ধরনটির নাম দেওয়া হয়েছে 'আইএইচইউ'। জানা গেছে, ফ্রান্সের জীবাণু গবেষণা সংস্থা আইএইচইউ মেডিটেরানির গবেষকরা ১২ জনের নমুনায় ধরনটি শনাক্ত করেছেন, যারা আফ্রিকা মহাদেশের ক্যামেরুনে ভ্রমণ করেছেন। গবেষকরা জানান, করোনাভাইরাসের 'আইএইচইউ' ধরনটিতে অন্তত ৪৬টি মিউটেশন হয়েছে। তাই এর জন্য করোনার টিকাগুলো কার্যকর নাও হতে পারে। তবে নতুন ধরনটি কতটা সংক্রামক তা এখনও জানাননি গবেষকরা। এক টুইটার পোস্টে মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং বলেন, করোনার নতুন ধরন একের পর এক আসতে থাকবে। তার মানে এই নয় যে, সবগুলো ভয়ঙ্কর। মূল ভাইরাসের সঙ্গে মিউটেশন করে সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতার ওপর নির্ভর করে তা কতটা বিপজ্জনক হয়ে উঠবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি