ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ব্রিটিশ পার্লামেন্ট কমিটির আহ্বান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটি। সেই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলের দায়বদ্ধতা নিশ্চিত করতে সবকিছু করার আহ্বানও জানানো হয়েছে।
ব্রিটিশ পার্লামেন্টের এই বিশেষ কমিটি গাজার মানবিক পরিস্থিতি, পশ্চিম তীরের উন্নয়ন এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, 'ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে কী পদক্ষেপ নেবে সরকারকে অবশ্যই তা নির্ধারণ করতে হবে।'
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধের ফলে উল্লেখযোগ্য বেসামরিক মানুষ হতাহত হয়েছে এবং সেখানকার বহু বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে।
গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকির দিকে ইঙ্গিত করে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, আমরা বিশ্বাস করি যে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন অন্তর্ভুক্ত থাকতে পারে এমন একটি সম্ভাব্য ঝুঁকি রয়েছে। বিষয়টি গণহত্যার অভিযোগকে সামনে নিয়ে আসে।
এ অঞ্চলে স্থায়ী ও টেকসই শান্তি অর্জনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজার মানবিক চাহিদা মেটাতে প্রতিদিন ৫০০ ত্রাণ ট্রাকের প্রয়োজন হয়। তবে এই সংখ্যাটি এখন গড়ে ২৫ ট্রাকে নেমে এসেছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
ভেঙে দেয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা আর মুখ্যমন্ত্রী নন
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি