৫ মে ২০২৬

এবারো পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ এএম
এবারো পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

 

বাংলাপ্রেস ডেস্ক: পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার ভোট পাবনা-৫ আসনে (সদর)। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করেন।


সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবনে তিনি এ ভোট দেন বলে জানান রাষ্ট্রপ্রধানের সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন।

আগের নির্বাচনে নিজের নির্বাচনি এলাকা পাবনায় না যাওয়ার ব্যাখ্যায় রাষ্ট্রপতি বলেছিলেন, ‘আমি যদি বঙ্গভবন থেকে বের হয়ে ওখানে যাই, তাহলে ভোটের দিন আমার ভোটকেন্দ্রসহ পুরো পাবনা জেলায় একটা প্রভাব পড়বে, আমার নিরাপত্তার কারণে।’

তিনি আরো বলেছিলেন, ‘সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে হয়তবা একটু বিড়ম্বনায় পড়বেন, একটু বাধার সম্মুখিন হবেন, হয়ত কিছুক্ষণের জন্য। আমার সচেতন বুদ্ধি বলে, এ ক্ষেত্রে আমার এলাকায় গিয়ে ভোট দেওয়া, সাধারণ ভোটারদের বিঘ্নিত করা আমার উচিৎ হবে না।’

দ্বাদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে যে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি, তার পদ্ধতি ছিল প্রথাগত।

এবারই নির্বাচন কমিশন আইটি সাপোর্টেড পোস্টাল ভোটের পদ্ধতি চালু করেছে। এক্ষেত্রে অনলাইনে নিবন্ধন সেরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ মিলছে।


নতুন পদ্ধতিতে ইতোমধ্যে কারাগার থেকে ভোট দিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপিসহ বহু বন্দী। এছাড়া আমলা, পুলিশ, নির্বাচনি কর্মকর্তাসহ হাজার হাজার ভোটার এবং পাঁচ লক্ষাধিক প্রবাসী এবার পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন রোববার বলেছিলেন, ‘সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আমলা ও সাংবাদিকদের মধ্যে ৪০ জন ভোট দিতে নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে ২০ জন এখন ভোট দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। অন্যরা নিয়ম অনুযায়ী ভোট দিয়েছেন।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি