৮ মে ২০২৬

ডোমারে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডোমারে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ডোমার থানা পুলিশের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ডোমার থানা আয়োজিত মঙ্গলবার (৭ মে) সকাল ১১টায় ডোমার ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা মাঠে ডোমার থানা অফিসার ইনচার্জ মহসীন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে বিশেষ ব্রিফিং প্রদান করেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর (পিপিএম সেবা)। বিশেষ অতিথি হিসাবে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ), ডোমার ডিমলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, নীলফামারী সদর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তফা মঞ্জুর, সৈয়দপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) কল্লোল কুমার দত্ত, ডোমার থানার এসআই আমজাদ হোসেন, কাওছার আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কল্পনা রানী দাস প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ট্রাফিক ইন্সপেক্টর মোকারম হোসেন সরকার, মিজানুর রহমান মিজান, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমানসহ পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে পুলিশ, আনসার, বিজিপির পাশাপাশী সাদা পোশাকে প্রায় ২ হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে কাজ করবে বলে থানা অফিসার ইনচার্জ মহসীন আলী জানান। অপরদিকে দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয় হতে ভোটের বাক্ধসঢ়;্র, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় জিনিষপত্র প্রিজাইটিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে প্রেস ব্রিফিংএর মাধ্যমে তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটারনিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। শান্তিপূর্ণ ভোট গ্রহনে সকল কর্মকর্তদের পরামর্শ প্রদান করেন তিনি। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭ হাজার ৫শত ৭১ টি, মোট কেন্দ্র ৭৫ এবং বুথ সংখ্যা হবে ৫শত ৮৫টি। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা নূর-ই- আলম। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি