৮ মে ২০২৬

ডোমারে সন্ন্যাসী মন্দিরের প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডোমারে সন্ন্যাসী মন্দিরের প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন
ডোমার, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী শ্রী শ্রী সন্ন্যাসী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পদাবলী কির্তন, র‌্যালি ও প্রসাদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ডোমার স্টেশন সড়ক মন্দিরে ভগবত গীতাপাঠ, তুলশি আরতি ও মঙ্গলঘাট স্থাপনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন পুরোহিত বিজয় চক্রবর্তী। পরে মন্দির প্রাঙ্গন হতে এক বণ্যার্ঢ্য র‌্যালি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে পদাবলী কির্তন অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত উক্ত মন্দিরে এলাকার হাজারো ভক্তবৃন্দের ঢল নামে। মন্দির প্রাঙ্গণ যেনো হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়েছে। পূজা পাঠ ও অর্চনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে মন্দি কমিটির সভাপতি বিশ্বনাথ গুপ্ত, সাধারণ সম্পাদক রনজিৎ মানি, সেবক উত্তম কুমার গুপ্ত, প্রদিপ কুমার আগরওয়ালা,দিপু মানি, সঞ্জু আগরওয়ালা, সুজন মানি প্রমূখ বক্তব্য রাখেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি