ডোমারে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত রবিবার (০৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরের হতে এক বর্ণাঢ্য র্যালি বের করে এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে
উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা একাডেমীক সুপার ভাইজার শাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসন শায়লা সাঈদ তন্বী।
এ সময় অতিথি হিসাবে ডোমার ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শামসুদ্দিন হোসাইনী সুফি, মিরজাগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় ঘোষ, প্রভাষক কাওছার আলম বকুল, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যপক জাহাঙ্গীর আলম, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন রাজু, মিরজাগঞ্জ বহুমূখি উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,এস,এম আব্দুল কাদের প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনায় শিক্ষকগণ নানামূখী অভিযোগ ও দাবীদাবা তুলে ধরেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি