১৭ নভেম্বর ২০২৬

টানা ৫ দফা পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
টানা ৫ দফা পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

বাংলাপ্রেস ডেস্ক: স্বর্ণ এমন একটি মূল্যবান পণ্য, যার দাম বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত ওঠানামা করে। দেশের বাজারে সোনার দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এবং বাজারের চাহিদার ওপর সরাসরি প্রভাব ফেলে। বিশ্ববাজারের সঙ্গে দামের এই সামঞ্জস্য বজায় রেখে ক্রেতা ও বিক্রেতাদের স্বার্থরক্ষায় নিয়মিত মূল্য নির্ধারণ করে আসছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সবশেষ গত শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে সমন্বয় করা হয়েছিল। সেই দামেই আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণের গহনা।

মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
সবশেষ গত শনিবার (১৪ নভেম্বর) ভরিতে একলাফে ২ হাজার ২১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) দেশের বাজারে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওইদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়।

এর আগে ১২ নভেম্বর স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাজুস। সেদিন ভরিতে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।

এর আগে, ১১ নভেম্বর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়। তারও আগে ৬ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।
সবমিলিয়ে টানা ৫ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ১২ হাজার টাকার বেশি।

অপরদিকে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকা দরে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব  জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে  অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে  অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি