দখলের পর ফিলিস্তিনিদের গাজায় ফিরতে দেওয়া হবে না: ট্রাম্প
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আবু সাবেত: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি গাজা উপত্যকা দখলের পর সেখানে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে, তাহলে ফিলিস্তিনিদের সেখানে ফিরে আসার অধিকার থাকবে না। তাদের ফিরে আসার অনুমতি দেওয়া হবে না, কারণ তারা অনেক ভালো আবাসন পাবে। অনেক ভালো। শনিবার ফক্স নিউজের ব্রেট বাইরের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। সাক্ষাৎকারটি সোমবার সম্প্রচারিত হয়।
তিনি আরও বলেন, আমি তাদের জন্য একটি স্থায়ী বসতি নির্মাণের কথা বলছি কারণ এখন যদি তারা ফিরে আসে, তাহলে এটি বাসযোগ্য হতে বহু বছর লেগে যাবে। এটি বসবাসের উপযোগী হতে অনেক সময় লাগবে।
ট্রাম্প দাবি করেন যে, তিনি জর্ডান ও মিশরের সঙ্গে একটি চুক্তি করতে পারেন। যাতে তারা গাজা থেকে বিতাড়িত ফিলিস্তিনিদের গ্রহণ করে। তবে এই দেশগুলোর নেতারা ও অন্যান্য আরব দেশগুলো ইতোমধ্যেই এই ধারণা প্রত্যাখ্যান করেছে।
মঙ্গলবার ট্রাম্প জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয়কে হোয়াইট হাউসে স্বাগত জানাতে যাচ্ছেন। যেখানে গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের গাজা দখল ও উন্নয়নের প্রস্তাব দেন। পরবর্তীতে তিনি বলেন, এই অঞ্চলের নিরাপত্তার জন্য মার্কিন সেনারা কোনো ভূমিকা নেবে না। রবিবার ট্রাম্প গাজাকে 'একটি ধ্বংসস্তূপ' বলে অভিহিত করেন।
মধ্যপ্রাচ্যের আরব নেতারা, এমনকি যুক্তরাষ্ট্রের কিছু মিত্র দেশও ট্রাম্পের এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস ট্রাম্পের মন্তব্যকে 'আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন' বলে অভিহিত করেছেন।
সৌদি আরব বলেছে, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার খর্ব করার যেকোনো প্রচেষ্টাকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করি। এতে ইসরায়েলি বসতি স্থাপনের নীতি, ফিলিস্তিনি ভূমি দখল এবং ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টা অন্তর্ভুক্ত।
এমনকি কিছু রিপাবলিকান নেতাও এই পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন, যদিও কিছুজন এটিকে দীর্ঘদিনের সমস্যার একটি অপ্রচলিত সমাধান হিসেবে দেখছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি