দিনাজপুরে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
বাংলাপ্রেস ডেস্ক: দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের অভিযোগে দুই কর্মীকে আটক করা হয়েছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে পৌর শহরের চকপাড়া এলাকা থেকে।
আটকরা হলেন, বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের প্রফেসর পাড়া মহল্লার আজিম উদ্দীনের ছেলে নুরুল আমিন ইমন (৩৫) এবং চকপাড়া (পাহানপাড়া) গ্রামের গাব্রিয়েল মন্ডলের ছেলে সেতু মন্ডল (৩৪)।
স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে তারা গোপনে ভোটার প্রতি ৫০ টাকা করে বিতরণ করছিলেন। স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে প্রশাসনকে খবর দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. লিয়াকত আলী ঘটনাস্থলে এসে দুজনকে বিরামপুর থানায় সোপর্দ করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভোটারদের মাঝে যাতায়াতের টাকা বিতরণের সময় জামায়াতের দুজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানায় রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি