৫ মে ২০২৬

ঢাকায় শপথ অনুষ্ঠানে যোগ দিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম
ঢাকায় শপথ অনুষ্ঠানে যোগ দিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দি‌তে ঢাকায় এসে‌ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।

বাংলাপ্রেস ডেস্ক:  বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দি‌তে ঢাকায় এসে‌ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রা‌তে পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায় পৌঁছান। ঢাকার নেপাল দূতাবাস এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দি‌তে ঢাকায় এসে‌ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। বিমানবন্দ‌রে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতি‌নি‌ধিদল‌কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের স‌চিব (পূর্ব ও প‌শ্চিম) ড. মো. নজরুল ইসলাম ও ঢ‌াকায়‌ নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী। 

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটি ছিল প্রথম সাধারণ নির্বাচন। 

নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। আর দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

একইদিনে এ নির্বাচনের পাশাপাশি ‘জুলাই সনদ’ নিয়ে একটি সাংবিধানিক গণভোটও অনুষ্ঠিত হয়। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি