৫ মে ২০২৬

ঢাকার ছয় স্থানে ব্যাপক দূষণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬, ১১:২৩ পিএম
ঢাকার ছয় স্থানে ব্যাপক দূষণ

বাংলাপ্রেস ডেস্ক: বায়ুদুষণে বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে আজ সকালে ঢাকার অবস্থান তৃতীয়।
ঢাকার বায়ুর মান মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকার স্কোর ২২৫। এই মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ সময়ে ঢাকার ৬টি স্থানের বায়ুদূষণ পরিস্থিতি খুবই খারাপ।
তিন সপ্তাহ ধরে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে প্রথম দিকে থাকছে ঢাকা। আজও এর ব্যতিক্রম হয়নি।
বায়ুদূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে।
বায়ুদূষণে আজ দ্বিতীয় স্থানে আছে ভারতের রাজধানী দিল্লি। এই নগরীর স্কোর ৩১৪।
ঢাকার ৬ স্থানে বায়ুর মান খুব খারাপ : আজ সকালে ঢাকার ৬টি স্থানের বায়ুর মান খুব খারাপ। স্থানগুলো হলো— নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (২৮৮), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৭৪), ধানমন্ডি (২৫৮), দক্ষিণ পল্লবী (২৪৫),বেচারাম দেউড়ী (২৩৫) এবং বে’জ এইজ ওয়াটার (২১৫)।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি