৫ মে ২০২৬

ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ পিএম
ঢাকা-১৫ আসনে ৬৬ কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

 

 

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মিরপুর ও সংলগ্ন এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনে এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে বড় জয়ের পথে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। 

৬৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪১ হাজার ৩৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৩২৬ ভোট। 


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা-১৫ আসনে (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪ এবং ক্যান্টনমেন্ট এলাকা সংলগ্ন ওয়ার্ড ১৬) মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। লিঙ্গভিত্তিক বিভাজনে এই আসনে ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন পুরুষ এবং ১ লাখ ৭২ হাজার ৯৮ জন নারী ভোটার রয়েছেন।


 এছাড়াও ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। আসনটিতে মোট ১২৭টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে ৬৬টি কেন্দ্রের হিসাব ইতিমধ্যেই পাওয়া গেছে। বাকি ৬১টি কেন্দ্রের ভোট গণনা এখনও চলমান রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে এই আসনেও উৎসবমুখর পরিবেশে ভোটযুদ্ধ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় টানটান উত্তেজনার ভোট গণনা। 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি