৫ মে ২০২৬

দেশজুড়ে ভোটগ্রহণ শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম
দেশজুড়ে ভোটগ্রহণ শুরু

বাংলাপ্রেস ডেস্ক: বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে ৪২ হাজার ৯৫৮ ভোটকেন্দ্রে বিরতিহীন চলবে এই ভোটগ্রহণ। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।
ঐতিহাসিক এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। আর এই নির্বাচিত সরকারের দেশ পরিচালনার মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণের প্রথম ধাপ পার করবে। দেশের মানুষ দেড় যুগ পর স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। ভোট দিয়ে জনগণ আগামী পাঁচ বছরের জন্য দেশের কান্ডারি বেছে নেবে। দেশে প্রতিষ্ঠিত হবে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। সংসদ নির্বাচন ছাড়াও আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংস্কারসম্পর্কিত গণভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।
জুলাই বিপ্লব-পরবর্তী এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বের চোখ এখন বাংলাদেশের দিকে। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক সংস্থা নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ সব নির্বাচনি সামগ্রী। বিএনপি-জামায়াতসহ অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোও নিজেদের মতো করে প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে গত কয়েকদিনে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা গেছে, তার ধারাবাহিকতায় আজকের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি