চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ এএম
বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইশশাকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭)।
শনিবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে নগরীর দুই নম্বর গেট এলাকায় ফিনলে স্কয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, সন্ত্রাসী বুইশশার বিরুদ্ধে নগরীর একাধিক থানায় অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, বিদেশে পলাতক বড় সাজ্জাদের হয়ে নগরীতে অপরাধমূলক কাজ করতেন। এই গ্রুপের অস্ত্রের উৎস, অন্যান্য সদস্য ও সাম্প্রতিক সহিংস ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ততা কিনা সে বিষয়ে তথ্য নেয়া হচ্ছে।
র্যাব আরও জানায়, নগরীতে চাঁদাবাজি, ভয়ভীতি দেখানো ও প্রতিপক্ষকে হামলার হুমকি দেয়ার কাজে বুইশশা ও তার বাহিনী জড়িত।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি