৫ মে ২০২৬

চট্টগ্রাম বন্দর ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে: উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ এএম
চট্টগ্রাম বন্দর ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে: উপদেষ্টা

 

 

বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিরসনে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ইতোমধ্যে আমরা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি।

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, কতিপয় লোক পুরো চট্টগ্রাম বন্দরকে জিম্মি রাখার চেষ্টা করছে। কয়েকদিন পর রোজা। ১৮ কোটি মানুষকে তারা জিম্মি রাখছে। এটা চলতে দেয়া যায় না, যে কারণে হার্ডলাইনে যাচ্ছে সরকার। এর মধ্যে কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরও ধরা হবে।


আন্দোলনকারীর দাবি-দাওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেছেন, চট্টগ্রাম বন্দরে যারা ধর্মঘট করছে, তাদের বোঝানোর চেষ্টা হয়েছে। রাজনৈতিক দাবির মতো তারা নতুন নতুন দাবি নিয়ে আসছে। অমুককে সরাইতে হবে তমুককে নিয়ে আসতে হবে। এটা করতে হবে ওটা করতে হবে। কমপেনসেশন দিতে হবে। হোয়াট ইজ দিস?


কয়েকদিন পরে নির্বাচন, ওই সংসদীয় আসনে তারা একটি গণ্ডগোল সৃষ্টি করছে মন্তব্য করেন নৌপরিবহন উপদেষ্টা।


তিনি আরও বলেন, বন্দর নিয়ে চুক্তির বিষয়ে আরও সময় চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে ডিপিওয়ার্ল্ড। প্রয়োজন হলে নির্বাচনের পরও নেগোসিয়েশন চলবে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি