৮ মে ২০২৬

ছেলেমেয়েদের খেলাধুলায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ছেলেমেয়েদের খেলাধুলায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাপ্রেস ডেস্ক: ছেলেমেয়েদের খেলাধুলায় আরও আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২০ এপ্রিল) বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, সব উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি যেন সব জায়গায় খেলাধুলার চর্চা হয়। দেশীয় খেলাগুলোকেও সমান সুযোগ দিতে হবে। এর মাধ্যমেই ছেলেমেয়েদের মেধা আরও বিকশিত হবে। এছাড়া ফুটবল-ক্রিকেটর পাশাপাশি দেশীয় খেলাধুলাকে প্রাধান্য দিতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, যখনই ক্ষমতায় এসেছি খেলাধুলায় ছেলেমেয়েদের আরও উৎসাহিত করছি। খেলাধুলা শৃঙ্খলা, শরীরচর্চা, দেশপ্রেম শেখায়। ছেলেদের পাশাপাশি মেয়েরাও বিদেশে দেশের হয়ে গৌরব বয়ে আনছে। আমার পরিবার খেলাধুলার প্রতি সবসময়ই অনুরাগী। তিনি বলেন, প্রতিবন্ধীদের খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। পাশাপাশি তারা যেন অনুশীলন করতে পারি সেজন্য জায়গা ও একাডেমি তৈরি করছি। শিক্ষা-দীক্ষা-খেলাধুলা সব দিক থেকেই বিশ্বে কাছে মাথা উঁচু করে চলতে হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি