ছায়ানট ভবনে হামলার ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩শ’
বাংলাপ্রেস ডেস্ক: সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৩৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি করেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলাটি করা হয়েছে। মামলায় ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ওসমান হাদির মৃত্যুর খবর এলে রাতে দুর্বৃত্তরা ছায়ানটে হামলা চালায়। এ সময় তারা সিসি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা ও বিভিন্ন কক্ষ ভাঙচুর করে সেখানে আগুন ধরিয়ে দেয়। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি।
ঘটনার পর ছায়ানট পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় তিনি সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার কথা জানান।
এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ডেইলি স্টার, প্রথম আলো এবং ছায়ানটে হামলা হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি