চার বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশে চলমান তাপপ্রবাহের মধ্যে চার বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যেতে পারে। এ সময় বাতাসে জলীয় বাষ্পে আধিক্যের কারণে গরমের অস্বস্তিকর অনুভূতি হতে পারে।
এর আগে গত বুধবার আবহাওয়া অধিদপ্তর রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের জন্য ৪৮ ঘণ্টা তাপদাহ সতর্কতা ঘোষণা করেছিল।
আবহাওয়ার অপর এক বার্তায় বলা হয়েছে, শনিবার (১৮ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া পুরো সপ্তাহজুড়ে দেশের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এতে কমতে পারে তাপমাত্রা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি