বলিভিয়ায় ২৬২৫ ফুট ওপর থেকে নিচে পড়ল বাস, নিহত ৩১
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বলিভিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স
চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রীবাহী বাসটি পাহাড়ি রাস্তা থেকে প্রায় ৮০০ মিটার (২৬২৫ ফুট) নিচে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতাল থেকে একজন পুলিশ কর্মকর্তা বলেন, বাসের চালক সম্ভবত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যার ফলে বাসটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়োকাল্লা পৌরসভার একটি উচু স্থান থেকে প্রায় ৮০০ মিটার নিচে পড়ে যায়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও চার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বলে হাসপাতালের একজন কর্মকর্তা একটি ভিডিওতে বলেছেন।
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, পাহাড়ি পথটি আকা-বাঁকা এবং বাসের গতি অতিরিক্ত থাকায় দুর্ঘটনায় ঘটনা ঘটতে পারে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি