৫ মে ২০২৬

বিশ্বরেকর্ড গড়লেন হত্যা মামলার আসামি সাকিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিশ্বরেকর্ড গড়লেন হত্যা মামলার আসামি সাকিব
বাংলাপ্রেস ডেস্ক: গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরপরই বিশ্ব গণমাধ্যমের আলোচনায় দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ইতোমধ্যে তাকে দল থেকে অপসারণের জন্য বিসিবিকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। বিসিবিও জানিয়েছে প্রথম টেস্ট শেষ হওয়ার পর তারা সিদ্ধান্ত নেবেন। এমন বিতর্কের মাঝে রাওয়ালপিন্ডি টেস্টের ৫ম দিনে বিশ্বরেকর্ড গড়লেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এ রেকর্ড গড়তে গিয়ে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরিকে। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটের (ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি) ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন সেভেনটি ফাইভের। রাওয়ালপিন্ডি টেস্টের শেষদিনের প্রথম সেশনে তিনি ২ উইকেট তুলে নিয়ে এই রেকর্ড নিজের করে নেন। এই মুহূর্তে তার আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা ৭০৬। অবশ্য নিজের এ রেকর্ড বড় করার সুযোগ পাচ্ছেন সাকিব। পাকিস্তানের এখনো বাকি ৪ উইকেট। নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি ৩০৫ ওয়ানডে, ৩৬২ টেস্ট আর ৩৮ টি-টোয়েন্টি উইকেট মিলিয়ে তার উইকেট সংখ্যা ছিল ৭০৫টি। রাওয়ালপিন্ডিতে আব্দুল্লাহ শফিকের উইকেট নিয়ে কিউই স্পিনারকে পেছনে ফেলেন বাংলাদেশের অলরাউন্ডার। সাকিব সিরিজের প্রথম টেস্ট শুরু করেছিলেন ৭০৩ উইকেট নিয়ে। ২৩৭ টেস্ট, ৩১৭ ওয়ানডে আর ১৪৯টি টি-টোয়েন্টি উইকেট ছিল তার নামের পাশে। এরপর প্রথম ইনিংসে সালমান আলী আঘার উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে সৌদ শাকিলকে ফেলেন স্ট্যাম্পিংয়ের ফাঁদে। এই উইকেট দিয়ে ভেট্টোরিকে স্পর্শ করেন সাকিব। এরপর আব্দুল্লাহ শফিকের উইকেট নিয়ে ক্রিকেট ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি। আর এই তালিকায় সাকিব পাশে পাচ্ছেন ক্রিকেটের সব অলটাইম গ্রেটকে। ডানহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে আছেন ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন। তার উইকেট ৯৯১টি। বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট ওয়াসিম আকরামের। কিং অব সুইংয়ের উইকেট ৯১৬টি। ডানহাতি স্পিনারদের মাঝে সর্বোচ্চ উইকেট শ্রীলঙ্কার স্পিন উইজার্ড মুত্তিয়া মুরালিধরনের। ১ হাজার ৩৪৭ উইকেট নিয়ে বাকি তিনজনের চেয়ে ঢের এগিয়ে মুরালিধরন। আর সাকিব আল হাসানের উইকেট এই মুহূর্তে ৭০৬টি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি