৪ মে ২০২৬

বিশ্বকাপের ৬ মাস আগে অস্ত্রোপচার করালেন নেইমার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
বিশ্বকাপের ৬ মাস আগে অস্ত্রোপচার করালেন নেইমার

বাংলাপ্রেস ডেস্ক:   ২০২৬ বিশ্বকাপের আর বাকি ৬ মাস। ঠিক এই সময় অস্ত্রোপচার করিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার বাঁ হাঁটুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তার ক্লাব সান্তোস সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। অস্ত্রোপচারের মাধ্যমে হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিস্কাস ঠিক করা হয়েছে।

৩৩ বছর বয়সী নেইমারের জন্য মৌসুমটি ছিল কঠিন। চোট নিয়েই তিনি খেলেছিলেন। দলের অবনমন ঠেকাতে মাঠে নামতে হয়েছিল তাকে। ব্রাজিলের শীর্ষ লিগে সান্তোসকে টিকিয়ে রাখতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এই আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারটি করেন। এর আগেও তিনি নেইমারের পায়ের হাড় ভাঙা এবং ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হওয়া এসিএল চোটের অস্ত্রোপচার করেছিলেন।

চিকিৎসকদের মতে, নেইমারের সেরে উঠতে প্রায় এক মাস সময় লাগবে। চলতি বছরের শেষেই সান্তোসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তি নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনা চলছে।

বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেইঁর সাবেক এই ফরোয়ার্ড দুই বছরের বেশি সময় ধরে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেননি। তবে ২০২৬ বিশ্বকাপে কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় থাকতে চান তিনি। সে লক্ষ্যেই পুরোপুরি ফিট হয়ে ফেরার চেষ্টা করছেন নেইমার।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি