৪ মে ২০২৬

বিশ্বকাপে উঠে অধিনায়ককেই ছাঁটাই করল ইতালি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম
বিশ্বকাপে উঠে অধিনায়ককেই ছাঁটাই করল ইতালি

বাংলাপ্রেস ডেস্ক: অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা জো বার্নসকে একসময় দেশটির ভবিষ্যৎ তারকা হিসেবে ধরা হচ্ছিল। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় ২০২০ সালের পর আর অস্ট্রেলিয়ার জার্সিতে দেখা যায়নি এই ব্যাটারকে।

তবে ক্রিকেট থেকে সরে যাননি বার্নস। নতুন করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ইতালির হয়ে। তার ব্যাটে ভর করেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় ইতালি। প্রায় একক নৈপুণ্যে দলকে বিশ্বমঞ্চে তুললেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে না এই অভিজ্ঞ ব্যাটারকে।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এখনও ইতালি আনুষ্ঠানিকভাবে তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা না করলেও আগেভাগেই জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ দলে থাকছেন না জো বার্নস।

বার্নসের অনুপস্থিতিতে ইতালির অধিনায়কত্ব করবেন ওয়েন ম্যাডসেন। গত মাসেই তাকে দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতালিয়ান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, দলের স্থিতিশীলতা ও পারস্পরিক সমন্বয়ের স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইউরোপের উপ-আঞ্চলিক ও আঞ্চলিক বাছাইপর্বে ইতালির হয়ে খেলেছিলেন জো বার্নস। তবে মূল পর্বে তাকে বিবেচনায় না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

আগামী বছরের ৯ ফেব্রুয়ারি কলকাতায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ইতালি। ‘সি’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল।

ব্যক্তিগত জীবনে জো বার্নসের ক্রিকেটের সঙ্গে যোগ ছিল পারিবারিকভাবেও। তার বড় ভাই ডমিনিক বার্নস সাব-ডিস্ট্রিক্টের নর্দান ফেডারেলসের হয়ে ক্রিকেট খেলতেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভাইকে হারান জো বার্নস। এরপর ভাইয়ের স্বপ্ন পূরণের লক্ষ্যেই ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি