বিএনপি নেতাদের গলার জোর যত কমছে, মুখের বিষ তত বাড়ছে: কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের গলার জোর যত কমছে, মুখের বিষ তত বাড়ছে। তাদের মুখের বিষ আরও উগ্র হয়ে উঠেছে। কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ। কেউ কেউ আবার বিদেশে পাড়ি জমিয়েছে। এখনো আন্দোলনের হাঁকডাক। বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় হাসে। বুধবার (১ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেদিন শুননাম বিএনপির এক নেতা বলছে, এই অতিরিক্ত গরমের জন্য দায়ী শেখ হাসিনা সরকার। এখন গরম হলে, বেশি বৃষ্টি হলে, বেশি তাপমাত্রা হলে- সব দোষ নন্দঘোষ আওয়ামী লীগের। বজ্রপাতে মানুষ মরলে তখনও বলে দায়ী আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের শক্তি তাদের নেই। আন্দোলনে জনগণ লাগে। জনগণ তাদের সঙ্গে নেই। তাদের হাতে ১৫ আগস্টের রক্তের দাগ, ৩ নভেম্বরের রক্তের দাগ, ২১ আগস্টের রক্তের দাগ, তাদের হাতে বাংলার কৃষক-শ্রমিকের রক্তের দাগ। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে।
তিনি বলেন, বিএনপি নেতাদের কারও সঙ্গে কারও মিল নেই। একেকজনের একেক কথা। এখন বিএনপি নেতাদের মধ্যে যাকে পছন্দ হয় না, তাকে বলে সরকারের এজেন্ট। নেতায় নেতায় ঝগড়া করে, একে অন্যকে দোষ দেয়। বিএনপি যেই অবস্থায় আছে, তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি