৪ মে ২০২৬

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ পিএম
বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে 'মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়' প্রতিবছর বেগম রোকেয়া পদক প্রদান করে। এবার নারী শিক্ষা, শ্রম অধিকার, মানবাধিকার এবং ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে ড. রুভানা রাকিব, কল্পনা আক্তার, ড. নাবিলা ইদ্রিস এবং ঋতুপর্ণা চাকমা।

ঋতুপর্ণা চাকমা বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ নারী ফুটবলার। তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ শক্তিশালী মিয়ানমারকে পরাজিত করে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলার সুযোগ পায়। এছাড়া তার জোড়া গোলেই গত বছর সাফ ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সামাজিক ও পারিবারিক নানা বাধা অতিক্রম করে ঋতুপর্ণা ক্রীড়াঙ্গনের পাশাপাশি পুরো দেশেই একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

৯ ডিসেম্বর, বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রোকেয়া পদক প্রদান করা হয়। এই দিনটিতে ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়নি আগে। তবে গত বছর কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদকে রোকেয়া পদক দেয়া হয়েছিল, আর এবার এই সম্মাননা পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা। মঙ্গলবার একটি বিশেষ অনুষ্ঠানে এই পদক হস্তান্তর করা হবে।

একুশে পদক, যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, গত বছর নারী ফুটবল দল পেয়েছিল। এটি ছিল ক্রীড়াক্ষেত্রে নারী দল হিসেবে প্রথম একুশে পদক প্রাপ্তি, যা পূর্বে কোন ক্রীড়াবিদ বা দল পায়নি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি