৫ মে ২০২৬

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, চার এলাকায় পরিস্থিতি ভয়াবহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ পিএম
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, চার এলাকায় পরিস্থিতি ভয়াবহ

বাংলাপ্রেস ডেস্ক: বায়ুদূষণে আজ সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বিশ্বের ১১৬ নগরীর মধ্যে ২৫৫ স্কোর নিয়ে শীর্ষে আছে ঢাকা। এ অবস্থা রবিবার সকাল সোয়া ৮টার। বায়ুর এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।
বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।
বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য হয়।
দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে, তবে কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকছে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফল নেই।
বায়ুদূষণে আজ বিশ্বের নগরগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ২২৩।
ঢাকার চার স্থানে বায়ুর মান খুব খারাপ : আজ সকালে ঢাকার চার স্থানের বায়ুর মান খুব খারাপ। স্থানগুলো হলো মিরপুরের ইস্টার্ন হাউজিং (৪৮৫), নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (৩৫৪), ধানমন্ডি (৩২২) ও দক্ষিণ পল্লবী (৩০৮)।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি