৪ মে ২০২৬

বাটলারকে ছুঁয়ে রেকর্ডের পাতায় বাবর আজম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ১১:৪০ পিএম
বাটলারকে ছুঁয়ে রেকর্ডের পাতায় বাবর আজম

বাংলাপ্রেস ডেস্ক:   রেকর্ড বইয়ে জস বাটলারের পাশে বসলেন বাবর আজম। বিগ ব্যাশ লিগে (বিবিএল) বৃহস্পতিবার মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচে সিডনি সিক্সার্সের হয়ে ৪৬ বলে অপরাজিত ৫৮ রান করে বাবর এই কীর্তি গড়েন।

চারটি চার ও একটি ছয়ে সাজানো তার ইনিংসের সহায়তায় সিডনি সিক্সার্স ছয় উইকেটে হারায় মেলবোর্ন রেনেগেডসকে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি পাকিস্তানের তারকা ব্যাটার বাবরের ৯৭তম হাফ সেঞ্চুরি, যা সাবেক ইংল্যান্ড অধিনায়ক বাটলারের সমান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটি অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের ১১৩টি। ১০৫ হাফ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি। 

সমান ৯৭টি করে ফিফটির সৌজন্যে বাবর ও বাটলার যুগ্মভাবে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে থাকা অ্যালেক্স হেলসের ফিফটির সংখ্যা ৯২টি। 

টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে বাবরের এটি ১০৮তম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। এর মধ্যে রয়েছে ৯৭টি হাফ সেঞ্চুরি এবং ১১টি সেঞ্চুরি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি