বাংলাদেশে যা পেয়েছি তার তুলনা হয় না : হামজা চৌধুরী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের জার্সিতে প্রথমবার মাঠে নেমেই জনস্রোত ও ভালোবাসায় ভেসে যান হামজা চৌধুরী। শুধু ফুটবল নয়, দেশের মানুষের ভালোবাসাও হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে এই লেস্টার সিটি মিডফিল্ডারকে।
সম্প্রতি ক্লাব লেস্টার সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ সফরের স্মৃতি রোমন্থন করেছেন হামজা। বলেছেন, যখন বাংলাদেশে যাই, আমি আমার গ্রামের বাড়িতে ফিরি। সেটা ছিল একেবারে গ্রামীণ পরিবেশ। ছোটবেলায় অনেকটা সময় ওই গ্রামেই কাটিয়েছি।
বাংলাদেশের মানুষের আতিথেয়তা আর উষ্ণ ভালোবাসায় এখনো মুগ্ধ হামজা। তার কথায়, অভ্যর্থনাটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ছেলেরা এ নিয়ে অনেক কথা বলে, এটা ছিল একেবারে পরাবাস্তব অভিজ্ঞতা। আমি মনে করি না, এমন ভালোবাসা কখনো স্বাভাবিক মনে হতে পারে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি