৪ মে ২০২৬

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের চাহিদা আকাশছোঁয়া, বাড়ছে দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৪:০৫ এএম
বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের চাহিদা আকাশছোঁয়া, বাড়ছে দাম

বাংলাপ্রেস ডেস্ক:   এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ হোম ম্যাচে মাঠের নামছে বাংলাদেশ। আগামী ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরতি লেগে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 

এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ আকাশছোঁয়া। প্রতিপক্ষ ভারত বলেই হয়তো। এই ভারতকে তাদেরই মাটিতে বাগে পেয়েও হারাতে পারেননি হামজা চৌধুরীরা। বদলে যাওয়া বাংলাদেশ নিশ্চয়ই নিজেদের ঘরের মাটিতে ছেড়ে কথা বলবে না!

সে ভাবনা থেকেই এই ম্যাচ নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে ফুটবলপ্রেমীদের ভেতর। তবে এরই মধ্যে আসতে চলেছে এক দুঃসংবাদ। কেননা, হামজাদের খেলা দেখার জন্য টিকিটের দাম বাড়াচ্ছে বাফুফে। 

সূত্রে জানা গেছে, সাধারণ গ্যালারির টিকিটের মূল্য চারশ থেকে বাড়িয়ে পাঁচশ টাকা করা হয়েছে। এছাড়া ক্লাব হাউজ-২ এর টিকিটের দাম দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে। অন্য গ্যালারির টিকিট মূল্যও আনুপাতিক হারে বাড়বে। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে ম্যাচের টিকিটের চাহিদা অনেক বেশি। তাই ইচ্ছা করেই আমরা বাংলাদেশ ও ভারত ম্যাচের টিকিটের দাম বাড়াচ্ছি। তবে খুব বেশি বাড়াইনি।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি