৭ মে ২০২৬

আয়রন ডোম তৈরির ঘোষণা ট্রাম্পের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আয়রন ডোম তৈরির ঘোষণা ট্রাম্পের
বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নতুন চারটি নির্বাহী আদেশের মধ্যে একটি হলো ‘আয়রন ডোম’ নির্মাণ। স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) ট্রাম্প তার দক্ষিণ ফ্লোরিডার গল্ফ রিসোর্ট, ট্রাম্প ন্যাশনাল ডোরাল মিয়ামিতে রিপাবলিকান আইনপ্রণেতাদের এক সম্মেলনে ভাষণ দেন। যেখানে তিনি সন্ধ্যায় নির্বাহী আদেশে স্বাক্ষর করার মাধ্যমে মার্কিন সামরিক সম্পদ আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। খবর আলজাজিরার। ট্রাম্প বলেন, ‘আমাদের একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে। এজন্য কিছুক্ষণের মধ্যেই, আমি চারটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করব।’ তিনি ব্যাখ্যা করে বলেন, ‘প্রথমটি হলো অবিলম্বে একটি অত্যাধুনিক আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল নির্মাণ শুরু করা যা আমেরিকানদের সুরক্ষা দেবে।’ তিনি আরও বলেন, ‘আরও দুটি আদেশের লক্ষ্য হবে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) উদ্যোগ অপসারণ করা এবং আমাদের সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডার মতাদর্শকে বাদ দেওয়া।’ চতুর্থ আদেশে কোভিড-১৯ মহামারি চলাকালীন নিয়মকানুন মেনে চলতে অস্বীকৃতি জানানোর জন্য বরখাস্ত হওয়া চাকরিজীবীদের কাজে পুনর্বহাল করা হবে। ২০২১ সালের আগস্ট থেকে ২০২৩ সালের জানুয়ারির মধ্যে প্রায় ৮ হাজার সদস্যকে এই কারণে বরখাস্ত করা হয়েছিল। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে মারাত্মক যুদ্ধ বাহিনী হিসেবে যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করার জন্য ট্রাম্প এই পদক্ষেপগুলোকে প্রয়োজনীয় বলে মনে করেন। কর্মকর্তাদের মতে, ট্রাম্প তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রেকর্ড সংখ্যক নির্বাহী পদক্ষেপে স্বাক্ষর করেছেন, যার মধ্যে মোট ৪২টি আদেশ, স্মারকলিপি এবং ঘোষণাপত্র রয়েছে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি