৮ নভেম্বর ২০২৬

আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ এএম
আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  উদযাপন


আনিসুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি: যথাযথ উৎসাহ, উদ্দীপনা ও মর্যাদার মধ্য দিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ২০২৬ উদযাপিত হয়েছে।

আটোয়ারী উপজেলা বিএনপির আয়োজনে দিবসটি উপলক্ষে আটোয়ারী উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ  সংগঠন  সহ  সাধারণ মানুষের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

৮ নভেম্বর রবিবার বিকেলে  বিএনপির দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য রেলি বের করা হয়, রেলিটি উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়

এবং  উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিতে  কার্যালয়ে আলোচনা সভা শুরু হয়।

আয়োজিত আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি এবং জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার ওপর বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক।

এছাড়াও জাতির শান্তি সমৃদ্ধি অগ্রগতি কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।

​ ​দিনব্যাপী এসব কর্মসূচিতে অটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান আবদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি  মির্জা নুরল ইসলাম হেলাল,  উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহিল বাকী,  উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাজাহান,  উপজেলা বিএনপি'র প্রচার সম্পাদক মোঃ কেরামত আলী যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আখতারুজ্জামান আতা, ছাত্রদলের সদস্য সচিব মোঃ বজলার রহমান  সুমন  প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও অনুষ্ঠানে  দলের, অঙ্গ ও সহযোগী সংগঠনের   বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ সহ সমর্থকগণ  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,  উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল ইসলাম।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি