৮ নভেম্বর ২০২৬

এসআরবি মহাপরিচালক হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ এএম
এসআরবি মহাপরিচালক হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ

বাংলাপ্রেস ডেস্ক: এসআরবি ফোর্সেসের নতুন মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. ফারুক আহমেদ। রোববার (০৮ নভেম্বর) তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মো. ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দক্ষতা, নিষ্ঠা এবং সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তার কর্মজীবনের উল্লেখযোগ্য দায়িত্বগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে লাইবেরিয়া ও সুদানেও তিনি দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

এসআরবি ফোর্সেসের মহাপরিচালক হিসেবে যোগদানের পর আয়োজিত প্রথম স্বাগত দরবারে তিনি বাহিনীর সকল সদস্যকে জনকল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও নিয়মতান্ত্রিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে বাংলাদেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সেসকে একটি আদর্শ ও রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাহিনীর প্রতিটি স্তরের সদস্যকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি