৪ মে ২০২৬

আরও এক বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ঘোষণা আর্জেন্টিনার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পিএম
আরও এক বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ঘোষণা আর্জেন্টিনার

বাংলাপ্রেস ডেস্ক:   বিশ্বকাপ এলেই বাংলাদেশের আকাশ ছেয়ে যায় পতাকায়। বেশিরভাগ বাড়ির ছাদ থেকে ওড়ে পতাকা, তার সিংহভাগই থাকে আর্জেন্টিনার। ২০২২ বিশ্বকাপে সে সমর্থন গিয়ে পৌঁছেছে লাতিন দেশটিতেও। দুই দেশের সম্পর্কটা সেই থেকে ভ্রাতৃত্বের।

বিশ্বকাপ জয়ের পরের বছরই বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিল আর্জেন্টিনা। এরপর এবার আরও এক বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়ালটনকে নিজেদের আঞ্চলিক পৃষ্ঠপোষক বানাল বিশ্বচ্যাম্পিয়নরা।

আজ নিজেদের ফেসবুক পাতায় বিষয়টি জানিয়েছে আকাশি-সাদারা। সেখানে আবারও উঠে এসেছে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা সমর্থনের বিষয়টি। এরপর ওয়ালটনের বিজ্ঞাপনের অংশবিশেষও তুলে ধরা হয়েছে। শেষে জানানো হয়েছে তাদের চুক্তির ধরনটি। 

২০২২ সালের বিশ্বকাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল মাঠ ও টিএসসিসহ দেশের আরও অনেক জায়গাতে বড় পর্দায় আর্জেন্টিনার খেলা দেখানো, সেখানে আকাশি-সাদা জার্সির আধিক্য, সমর্থকদের উন্মাদনা নজর কেড়েছিল বৈশ্বিক গণমাধ্যমের। বিষয়টি আর্জেন্টিনার খেলোয়াড়দেরও চোখে পড়েছিল, কোচ লিওনেল স্কালোনি তো বিষয়টা নিয়ে কথাও বলেছিলেন! 

এরপর থেকেই বাংলাদেশকে বিনিসুতোর ভ্রাতৃত্বের বন্ধনে বেধেছে আর্জেন্টিনা। ওয়ালটনের সঙ্গে তাদের এই চুক্তি সেটারই প্রতিফলন। তবে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আর্জেন্টাইন ফুটবলের চুক্তি এবারই প্রথম নয়। ২০২৩ সালে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বিকাশের সঙ্গে চুক্তি করেছিল। সে চুক্তিতেও আর্জেন্টিনার আঞ্চলিক পৃষ্ঠপোষক হয়েছিল প্রতিষ্ঠানটি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি