৪ মে ২০২৬

আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিবের ১ কোটি রুপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ এএম
আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিবের ১ কোটি রুপি

বাংলাপ্রেস ডেস্ক:   আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। আসন্ন এই নিলামে দল পাওয়ার আশায় নাম লিখিয়েছেন বিশ্বের ১৪টি দেশের ১৩৫৫ ক্রিকেটার। এদের মধ্যে ৪৫ ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ দুই কোটি রুপি। বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারদের তালিকায়। সাকিব আল হাসানের ভিত্তি মূল্য ১ কোটি রুপি।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, এক হাজার ৩৫৫ ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন মিনি নিলামের জন্য। গত ৩০ নভেম্বর নিলামের জন্য নিবন্ধিত হওয়ার শেষ দিনটি পার হওয়ার পর সোমবার নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে জানিয়ে দেয় আইপিএল কর্তৃপক্ষ।

সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করা যাবে। মিনি নিলাম থেকে খেলোয়াড়দের দলে টানতে ৭৭টি জায়গা ফাঁকা আছে ফ্র্যাঞ্চাইজিগুলোয়। এর মধ্যে ৩১টি জায়গাই বিদেশি খেলোয়াড়দের জন্য। ১০টি ফ্র্যাঞ্চাইজি থেকে পছন্দের খেলোয়াড়দের তালিকা পাওয়ার পর নিবন্ধিত খেলোয়াড়দের এই তালিকা ছাঁটবে আইপিএল কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিগুলোর এই সংক্ষিপ্ত তালিকা জমা দেওয়ার শেষ দিন ৫ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের মৌসুমের মিনি নিলাম।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় তালিকায় ভারতের মাত্র দুজন—ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। বাকি ৪৩ জনই ভারতের বাইরের ক্রিকেটার। ভারতের বাইরে ১৪টি দেশ থেকে এবার মিনি নিলামের জন্য খেলোয়াড়েরা নিজেদের নাম নিবন্ধিত করেছেন। 

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এবারের মিনি নিলামে মূল আকর্ষণ হতে পারেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। চোটের কারণে গত বছর মেগা নিলামে তিনি অংশ নেননি। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস তাকে কিনতে আগ্রহী হয়ে উঠতে পারে। কারণ, এবারের নিলামে আর্থিক দিক থেকে কলকাতা (৬৪.৩ কোটি রুপি) ও চেন্নাইয়ের (৪৩.৪ কোটি রুপি) বাজেট সবচেয়ে বেশি। দুটি ফ্র্যাঞ্চাইজির বিদেশি ক্রিকেটারের জায়গাও ফাঁকা আছে। আন্দ্রে রাসেল আইপিএল থেকে অবসর নেওয়ার পর গ্রিনকে দিয়ে তার শূন্যতা পূরণ করতে পারে কলকাতা।

নিবন্ধিত খেলোয়াড়দের তালিকায় অনুপস্থিত খেলোয়াড়দের মধ্যে বড় নাম গ্লেন ম্যাক্সওয়েল। এবার আইপিএলের মিনি নিলামে নিবন্ধিত হননি অস্ট্রেলিয়ান তারকা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি