আগামীকাল স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক ঘোষণা করবেন ট্রাম্প
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল সোমবার স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরদিন থেকে পারস্পরিক শুল্কও কার্যকর করা হবে।
ট্রাম্প বলেন, স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক 'সবার ওপর' প্রভাব ফেলবে। তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে কোন দেশগুলো এতে প্রভাবিত হবে।
সাংবাদিকদদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যেকোনো স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক বসবে।
তিনি আরও জানান, পারস্পরিক শুল্কের বিস্তারিত তথ্য মঙ্গলবার বা বুধবার একটি সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে। এক কথায়, যদি তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, আমরাও তাদের ওপর শুল্ক বসাবো।
তিনি বলেন, শুল্কগুলো 'প্রায় সঙ্গে সঙ্গেই' কার্যকর হবে এবং 'প্রত্যেক দেশ' এর আওতায় আসবে।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ব্যাপক শুল্ক আরোপের পাশাপাশি সেমিকন্ডাক্টর চিপ, ওষুধ, তেল ও গ্যাসের ওপরও শুল্ক বসাবেন।
শুক্রবার, তিনি সতর্ক করে বলেন যে পারস্পরিক শুল্ক আগামী সপ্তাহের শুরুতেই ঘোষণা করা হবে এবং এটি নির্দিষ্ট হারে শুল্কের পরিবর্তে ন্যায্য পদ্ধতি হবে বলে মনে ক
তিনি বলেন, শুল্কের ক্ষেত্রে আমি বলতে চাই আমরা শুল্ক আরোপ করবো।বেশিরভাগ ক্ষেত্রেই পারস্পরিক শুল্ক। তবে সম্ভবত এটি এমন একটি পারস্পরিক শুল্ক হবে, যেখানে একটি দেশ আমাদের ওপর নির্দিষ্ট পরিমাণ শুল্ক বসালে আমরাও তাদের ওপর একই পরিমাণ শুল্ক বসাবো। তাই এটি খুবই পারস্পরিক হবে। কারণ আমি মনে করি এটি একমাত্র ন্যায্য পদ্ধতি।এতে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। তারা আমাদের ওপর শুল্ক বসালে, আমরাও নির্দিষ্ট হারের শুল্কের পরিবর্তে তাদের ওপর শুল্ক বসাবো।
ট্রাম্প ১ ফেব্রুয়ারি চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুত চীনা পণ্যের ওপর লক্ষ্যভিত্তিক শুল্ক বাস্তবায়ন করে। তবে গত সপ্তাহে কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গে আলোচনার পর তিনি এই দুই দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক এক মাসের জন্য স্থগিত রেখেছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি