আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
বাংলাপ্রেস ডেস্ক: আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০। এতে বাংলাদেশের সিলেটেও কম্পন অনুভূত হয়েছে।
তবে এ ভূমিকম্প কতসময় স্থায়ী হয়েছিল তা এখনো বিস্তারিত জানা যায়নি। ক্ষয়ক্ষতির কোনো খোঁজ পাওয়া যায়নি।
এর আগে, শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বাংলাদেশের উত্তরে ভারতের সিকিম রাজ্যে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নেপাল, চীন ও ভুটানের কিছু অংশ কেঁপে উঠে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিম সিকিমে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল থেকে বাংলাদেশ প্রায় ৫৫ মাইল (৮৮ কিলোমিটার) উত্তরে। এছাড়া নেপাল, চীন ও ভুটানের কিছু এলাকাতেও কম্পনের প্রভাব অনুভূত হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
দাদা-দাদির কবরের পাশে শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি