৪ মে ২০২৬

২৪ হাজার টাকায় বিশ্বকাপ কিনতে পারবেন আপনিও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ এএম
২৪ হাজার টাকায় বিশ্বকাপ কিনতে পারবেন আপনিও

বাংলাপ্রেস ডেস্ক:   ২০২৬ বিশ্বকাপ শুরুর ৬ মাস আগে দারুণ এক ঘোষণা দিয়েছে খেলনা প্রতিষ্ঠান লেগো। ফুটবল দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস ফিফা বিশ্বকাপের ট্রফিটি বানানোর সুযোগ করে দিচ্ছে তারা। এবার ঘরে বসেই তৈরি করা যাবে ফিফা বিশ্বকাপ ট্রফির লেগো সংস্করণ।

১৯৭৪ সালে জুলে রিমে ট্রফির পরিবর্তে নতুন এই ট্রফি আসে। ১৪.৫ ইঞ্চি উচ্চতা এবং ১৩.৫ পাউন্ড ওজনের সোনার এই ট্রফি ফুটবলের সর্বোচ্চ সাফল্যের প্রতীক। খুব কম মানুষের এই ট্রফি হাতে তোলার সুযোগ হয়। শুধু বিশ্বকাপজয়ী খেলোয়াড়, ফিফা সভাপতি এবং রাষ্ট্রপ্রধানেরা এটি হাতে নিতে পারেন।

এই ট্রফির খুব কাছে যাওয়ার সুযোগও সাধারণ মানুষের নেই। তাই ভক্তদের স্বপ্ন পূরণে ফিফা এবার লেগোর সঙ্গে কাজ করেছে। ২০২৬ বিশ্বকাপের আগে তারা তৈরি করেছে ট্রফির চমৎকার ১:১ স্কেল লেগো মডেল। এতে ব্যবহার করা হয়েছে ২ হাজার ৮৪২টি ‘ব্রিক’। 

ট্রফির ওপরে থাকা গোলকের ভেতরে থাকবে গোপন চমক। খুললেই দেখা যাবে ২০২৬ বিশ্বকাপের লোগো এবং একটি ছোট লেগো ফিগার, যার হাতে আছে ক্ষুদ্র ট্রফি।

মূল ট্রফির মতো মূল্য না হলেও দাম কিন্তু কম নয়। লেগো সেটটির মূল্য ধরা হয়েছে ১৯৯.৯৯ ডলার। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ২৪ হাজার ৫০০’র কাছাকাছি। এটি আগামী মার্চে বাজারে আসবে এবং এখনই প্রি-অর্ডার করা যাচ্ছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি