৫ মে ২০২৬

২০২৬ সালের রোজা ২৯ দিন নাকি পূর্ণ ৩০?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ এএম
২০২৬ সালের রোজা ২৯ দিন নাকি পূর্ণ ৩০?

বাংলাপ্রেস ডেস্ক:   বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজানের প্রস্তুতি শুরু করেছেন। এ বছর রমজান মাস কত দিনের হবে এবং ঈদুল ফিতর কবে হতে পারে, তা নিয়ে আগাম তথ্য দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী এ বছর রমজান মাস ২৯ দিনের হওয়ার সম্ভাবনা বেশি।

রমজান শুরু

১৭ ফেব্রুয়ারি বিকালে নতুন চাঁদের জন্ম হলেও ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পর চাঁদ অস্ত যাবে, যা খালি চোখে দেখা অসম্ভব। ফলে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ১৯ ফেব্রুয়ারি হবে রমজানের প্রথম দিন।

রমজান শেষ ও ঈদ

হিসাব অনুযায়ী, রমজানের শেষ দিন হতে পারে ১৯ মার্চ। সে ক্ষেত্রে ২০ মার্চ সারা বিশ্বে ঈদুল ফিতর উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ইব্রাহিম আল জারওয়ান আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে রমজান শুরুর তারিখ নিয়ে বিভিন্ন দেশে সামান্য মতপার্থক্য থাকলেও মাসের শেষে এই পার্থক্য আর থাকবে না। অর্থাৎ প্রায় সব দেশেই একই দিনে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধর্মীয় রীতি অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্তভাবে রমজান ও ঈদের তারিখ নির্ধারিত হবে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি