৮ মে ২০২৬

২ দিনের ‘হিট অ্যালার্ট’ ১ দিন প্রত্যাহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
২ দিনের  ‘হিট অ্যালার্ট’ ১ দিন  প্রত্যাহার
বাংলাপ্রেস ডেস্ক: চার বিভাগে আবহাওয়া অফিসের দেওয়া তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ প্রত্যাহার করা হয়েছে। ৪৮ ঘণ্টার জন্য দেওয়া ওই সতর্কবার্তা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল আবহাওয়া অধিদপ্তর। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি বলেন, ‘তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হওয়ায় তাপপ্রবাহের সতর্কবার্তা উঠিয়ে নেওয়া হয়েছে।’ ঢাকার পশ্চিমাঞ্চলসহ খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাবে- এই চার বিভাগে ৪৮ ঘণ্টার সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। কিন্তু শনিবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘে ঢাকা ছিল। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। দেশের কিছু জেলা ছাড়া সব এলাকায় তাপমাত্রা কমেছে বিগত কয়েক দিনের তুলনায়।   বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি