৪ মে ২০২৬

১০০০ গোল করা নিয়ে রোনালদো বললেন ‘ইন শা আল্লাহ’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:২১ পিএম
১০০০ গোল করা নিয়ে রোনালদো বললেন ‘ইন শা আল্লাহ’

বাংলাপ্রেস ডেস্ক:   ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স ৪০ হয়ে গেছে। তবে এই বয়সেও আল নাসরের হয়ে দিব্যি খেলে যাচ্ছেন। শুধু খেলছেনই না, মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কারও বাগিয়ে নিয়েছেন এবার। তাকে এই স্বীকৃতি দিয়েছে গ্লোব সকার। 

বিদায়ী বছরটা দারুণ কেটেছে রোনালদোর। পর্তুগালকে জিতিয়েছেন দ্বিতীয় নেশন্স লিগ শিরোপা। তার আগে একগাদা গোল করেছেন আল নাসরের হয়ে। 

চলতি মৌসুমে দলটা শিরোপার দিকে এগোচ্ছে ভালোভাবেই। ১০ ম্যাচের ১০টিতেই জিতেছে। প্রথম দল হিসেবে গড়েছে শুরুর ১০ ম্যাচে জেতার কীর্তি। রোনালদো এতে বড় অবদানই রেখেছেন। 

যার ফলে তিনি অন্যতম এক প্রতিদ্বন্দ্বী ছিলেন এই পুরস্কার জেতার জন্য। শেষমেশ পুরস্কারটা তিনিই জিতলেন।

তবে রোনালদো ধীরে ধীরে এগিয়ে চলেছেন এক বিশ্বরেকর্ডের দিকে। প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন ২০২৬ সালেই।  

সেই মাইলফলক ছোঁয়ার বিষয়ে রোনালদোর ভাবনা, ‘আমি এখনও বেশ অনুপ্রাণিত। আমি আরও অনেক শিরোপা জিততে চাই। আপনারা সবাই জানেন, সেই নাম্বারটাকেও ছুঁতে চাই। সেই সংখ্যাটা আমি ছোঁব নিশ্চয়ই, যদি চোট না থাকে, ইন শা আল্লাহ।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি