৪ মে ২০২৬

১ ওভারে ৩ উইকেট নিলেন মোস্তাফিজ, তবু হারল তার দল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম
১ ওভারে ৩ উইকেট নিলেন মোস্তাফিজ, তবু হারল তার দল

বাংলাপ্রেস ডেস্ক:   মোস্তাফিজুর রহমান আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন, তার ঠিক পরদিনই মাঠে নেমে পড়তে হয়েছে তাকে। ১ ওভারে ৩ উইকেট নিয়ে দলকে বড় সাহায্যও করেছিলেন। তবে শেষ রক্ষা হলো না তাতেও। এমআই এমিরেটসের বিপক্ষে তার দল দুবাই ক্যাপিটালস হেরেছে ৭ রানে।এমআই এমিরেটসের বিপক্ষে ১৮তম ওভার করতে এসে তিনি বিদায় করেন রশিদ খান, টম ব্যান্টন ও এএম গজনফরকে। এই ওভারে তিনি দেন মোটে ১ রান। তার আগে পরে অবশ্য বোলিংটা ভালো হয়নি তার। বাকি তিন ওভারে তিনি রান দিয়েছেন ৩৩।

ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে ১১ রান দিয়ে গিয়েছিলেন তিনি। তবে এরপর ১৬তম ওভারে আক্রমণে আসেন তিনি, সে ওভারে কামিন্দু মেন্ডিস ও ব্যান্টনকে দেন ৬ রান। ১৮তম ওভারে ১ রান দিয়ে তিনি যখন ৩ উইকেট নিয়ে নিলেন, মনে হচ্ছিল চিরচেনা মোস্তাফিজের দেখা বুঝি মিলেই গেল। তবে শেষ ওভারে ১৬ রান দিয়ে বসেন তিনি। সে ওভারের প্রথম বলে ইয়র্কার দিয়েও রোমারিও শেফার্ডের কাছে ৪ হজম করে বসেন। চতুর্থ বলে শোধটা প্রায় তুলেই ফেলছিলেন। তবে জর্ডান কক্স ক্যাচটা তালুবন্দি করতে পারেননি। শেষ বলে ছক্কা হজম করে মোস্তাফিজ তার বোলিং শেষ করেন ৩৪ রানে ৩ উইকেট নিয়ে। এর আগে ৪ ম্যাচে ৬ উইকেট নেওয়া মোস্তাফিজের উইকেটসংখ্যা গিয়ে দাঁড়ায় ৫ ম্যাচে ৯-এ।

এমিরেটস তাদের ইনিংস শেষ করে ১৩৭ রান তুলে। ব্যাট হাতেও মোস্তাফিজের সুযোগ হয়েছিল মাঠে নামার। তখন দলের সমীকরণটা ছিল ৫ বলে ১৬ রানের। তবে মোস্তাফিজ ১ রান করেই রানআউট হন। তার বিদায়ের ঠিক পরে ডেভিড উইলি ছক্কা হাঁকান, তবে শেষ রক্ষা হয়নি। ৭ রানে হারে মোস্তাফিজের দল।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি