৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হচ্ছেন শাকিব খান!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হচ্ছেন শাকিব খান!
বাংলাপ্রেস ডেস্ক: দেশের শীর্ষ নায়ক শাকিব খান আমেরিকার গ্রিন কার্ডের আবেদন করেছেন আর গেল বছরের ডিসেম্বর মাসে সেই আবেদন গৃহীতও হয়েছে। দেশ ছেড়ে আমেরিকায় স্থায়ী হচ্ছেন শাকিব খান। গেল বেশ কয়েকদিন ধরে এমন গুঞ্জন ঢাকার মিডিয়া পাড়ায়। মিডিয়া পাড়ার এই গুঞ্জনের খবর সম্পর্কে খোঁজ নিতে গিয়ে শাকিব খানের একটি ঘনিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এমনটি শুনেছেন তবে চূড়ান্ত কোন কিছুই তার জানা নেই। মিডিয়া পাড়ায় গুঞ্জন, গেল বেশ কয়েক বছর ধরে আমেরিকার গ্রিন কার্ডের জন্য চেষ্টা করছেন শাকিব। সবশেষ একটি দক্ষ এজেন্সির মাধ্যমে আবেদন করেছেন অভিনয়শিল্পী হিসেবে ইবি ক্যাটাগরিতে। তার সেই আবেদন গেল ডিসেম্বরে গৃহীতও হয়েছে। শাকিব খানের হয়ে এই পুরো প্রক্রিয়ার দেখাশোনা করছেন আমেরিকা প্রবাসী একজন নেপালি। তবে এই প্রসঙ্গে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। তিনি বলেছেন, আমি ফোনে ইন্টারভিউ দেইনা। আপনার কোন কথা বলার থাকলে আমার শুটিং সেটে আসুন। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি