যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চূড়া জয় করে রেকর্ড গড়লেন কানেকটিকাটের কিশোরী

কৌশলী ইমা: কানেকটিকাটের এক কিশোরী যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডের (৪৮টি রাজ্য) প্রতিটি অঙ্গরাজ্যের সর্বোচ্চ উচ্চতা বা পর্বতচূড়া জয় করে সবচেয়ে কমবয়সী নারী হিসেবে ইতিহাস গড়েছেন। শনিবার তিনি স্যালিসবুরিতে মাউন্ট ফ্রিসেল জয় করার মাধ্যমে এই অনন্য অর্জনের মুকুট পরেন।
যদিও মাউন্ট ফ্রিসেলের চূড়াটি মূলত পাশের ম্যাসাচুসেটসে অবস্থিত, তবুও এই পাহাড়ে উঠেই কানেকটিকাটে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানো যায়। আর সেখানেই ১১ বছর বয়সী ম্যাডিসন হেরিক দাঁড়ান, যুক্তরাষ্ট্রের এই অংশে যতটা উচ্চতায় যাওয়া সম্ভব। এই মুহূর্তটি হেরিকের জন্য ছিল এক বিশাল অর্জনের প্রতীক।
এই সাফল্যের পেছনে ছিল দীর্ঘদিনের প্রস্তুতি ও স্বপ্ন। নিজের অঙ্গরাজ্য কানেকটিকাটকে শেষের জন্য তুলে রেখেছিলেন তিনি।
সবগুলো রাজ্যের সর্বোচ্চ স্থানে ওঠা এই কঠিন লক্ষ্য এক সময় শুধু স্বপ্নই ছিল হেরিকের কাছে। কিন্তু পরিবার ও বন্ধুদের সহায়তায় সেই স্বপ্নই বাস্তব করেন তিনি। শনিবার এই সাফল্য উদ্যাপন করেন তিনি তার পরিবার ও বন্ধুদের সঙ্গে।
মাউন্ট ফ্রিসেলে উঠার সময় হেরিকের সঙ্গে ছিলেন প্রায় ৩০ জনের একটি দল, যারা তার এই ঐতিহাসিক মুহূর্তে অংশ নিতে চেয়েছিলেন। সবাই মিলে ২.৪ মাইল দীর্ঘ ট্রেইল বেয়ে প্রায় ৯০০ ফুট উচ্চতার কানেকটিকাটের শীর্ষ বিন্দুতে পৌঁছান।
চূড়ায় রাখা একটি খাতায় সবাই নিজেদের নাম, তারিখ এবং কোথা থেকে এসেছেন তা লিখে রাখেন।
এই অর্জনের পেছনে মা-বাবার অবদান স্মরণ করে হেরিক বলেন, ধন্যবাদ মা-বাবা, আমাকে এই যাত্রাটা করতে দেওয়ার জন্য। এটা আমার জীবনের একটি বিশেষ অভিজ্ঞতা।
ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে হেরিক জানান,আমরা এখন আফ্রিকার সর্বোচ্চ চূড়া কিলিমাঞ্জারো, ওয়াশিংটনের মাউন্ট রেনিয়ার এবং উত্তর আমেরিকার সর্বোচ্চ চূড়া আলাস্কার ডেনালি জয় করতে চাই, যদি মা অনুমতি দেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।সিএসআপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি