যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরে শুল্ক কমে আসবে: অর্থ উপদেষ্টা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরে শুল্ক কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে বাণিজ্য উপদেষ্টা আছেন। আজ বাণিজ্য সচিব যাচ্ছেন। আগামীকাল মিটিংয়ের পর বুঝতে পারবো। আশা করি আলোচনা ফলপ্রসূ হবে। আলোচনায় যাই হোক তার প্রেক্ষিতে পদক্ষেপ নেয়া হবে। ৬ তারিখ মিটিং হয়েছে সেটা মোটামুটি ভালো হয়েছে। ওয়ান টু ওয়ান নেগোসিয়েশনের জন্যই ইউএসটিআরের সঙ্গে কথা বলা হচ্ছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র ৫ মিলিয়ন ডলার। ভিয়েতনামের সঙ্গে ১২৫ বিলিয়ন ডলার। তাদের ব্যাপারে কনসিডার করেছে। আমাদের যেখানে এতো কম বাণিজ্য ঘাটতি, সেখানে এতো শুল্ক দেয়ার যৌক্তিকতা থাকে না।
অর্থ উপদেষ্টা আরও বলেন, বেশিরভাগ খাদ্যে মূল্যস্ফীতি কমে গেছে, আশা করছি ক্রমাগত কমছে। নন ফুড আইটেমে কমতে একটু সময় লাগবে। বাজেট ঘাটতি বিরাট না। সিস্টেমে পরিবর্তন করে চেষ্টা করা হচ্ছে, তাহলে রেভিনিউ কালেকশন অনেক বেশি হবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি